অপেক্ষার পর প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের কেবল আশাই দেখিয়েছিলেন। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বোর্ডে আসার পর ঢাকার ক্লাবগুলো তাদের অধীনে লিগ খেলতে চায়নি। পরবর্তীতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগীও হয়নি বিসিবি।
সরকার এই বোর্ড ভেঙে দেওয়ার পর তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হন। শুরুতেই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেন। তাতে সফল হয়েছেন তামিম। ক্লাবগুলো খেলতে রাজি হয়েছে। এরপর দলবদলও হয়।
গতকাল বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৪ মে শুরু হচ্ছে ঢাকা লিগ। ১২ দলের এই প্রতিযোগিতা হবে ৬ ভেনু্যতে। টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। এবার সুপার লিগ থাকবে না। থাকবে রেলিগেশন লিগ। সব মিলিয়ে মোট ম্যাচ হবে ৬৯টি। লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে থাকছে ৩ ম্যাচ।
ঢাকা লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর। ক্রিকেটারদের রুটিরুজির বড় উৎস এই প্রতিযোগিতা। লিগে অংশগ্রহণ করা ১২ দলে মোট ক্রিকেটারের সংখ্যা প্রায় দুইশ জন। বড় ক্লাবগুলো একাধিক ক্রিকেটার নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড, ঢাকা লেপার্ডস শক্তিশালী দল তৈরি করেছে। খুব বেশি পিছিয়ে রাখা যাবে না বাকিদেরও। পাশাপাশি জাতীয় সীমিত দলের ক্রিকেটারদের শুরু থেকে পাওয়া যাবে বলে লিগের উত্তেজনাও থাকবে দারুণ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাকিরাও যোগ দেবেন।
খেলায়াড় ও ক্লাবের দাবির পর প্রিমিয়ার লিগের সুযোগ সুবিধাও এবার বাড়িয়েছে বিসিবি। ম্যাচর দিন ক্লাবগুলোর ট্রান্সপোর্ট এবং খাবারের ব্যবস্থা করবে বোর্ডই। সব ভেন্যুতে থাকবে বিশষায়িত অ্যাম্বুলেন্স। প্রতিটি রাউন্ড শেষে থাকবে দুই দিনের বিরতি। একদিন বিশ্রামের পাশাপাশি বৃষ্টির মৌসুম বলে থাকবে একদিন রিজার্ভ ডে।
এবারের লিগের ম্যাচ হবে মোট ছয়টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পিকেএসপি ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্বিবদ্যালয় মাঠ।
ঢাকা/ইয়াসিন
রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা ইরানের