ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেতা ভারত কাপুর মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:১৬, ২৮ এপ্রিল ২০২৬
অভিনেতা ভারত কাপুর মারা গেছেন

ভারত কাপুর

ভারতের প্রবীণ অভিনেতা ভারত কাপুর মারা গেছেন। সোমবার (২৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।  

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩ দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা ভারত কাপুর। গতকাল বিকাল সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের সিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন সন্ধ্যায় হাসপাতালের কাছাকাছি একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

আরো পড়ুন:

আগামী ৩০ এপ্রিল বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত নর্থ বম্বে অ্যাসোসিয়েশন (পাঞ্জাব অ্যাসোসিয়েশন) একটি প্রার্থনা সভার আয়োজন করেছে। সেখানে পরিবার, বন্ধু এবং চলচ্চিত্র জগতের সদস্যরা তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।  

তবে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা ভারত কাপুরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। 

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু ভারত কাপুরের। সত্তরের দশকে বলিউডে পা রাখেন। তার পর থেকে একের পর এক চরিত্রে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। কখনো খলনায়ক, কখনো আইনজীবী আবার কখনো পুলিশ চরিত্রে নিজের ছাপ রেখেছেন। নুরি (১৯৭৯), রাম বলরাম (১৯৮০), লাভ স্টোরি (১৯৮১), বাজার (১৯৮২), গুলামি (১৯৮৫), সাজন চলে শ্বশুরাল (১৯৯৬)-এর মতো সুপারহিট সিনেমায় উজ্জ্বল হয়ে থাকবেন ভারত কাপুর।  

টেলিভিশনের পর্দায়ও সমানভাবে সাবলীল ছিলেন ভারত কাপুর। ক্যাম্পাস, শাঁস, আমানত, তারা, চুনোতি-এর মতো ধারাবাহিকের হাত ধরে পৌঁছে যান দর্শকদের ঘরে ঘরে। আলোয় না থেকেও আলো কেড়ে নেওয়ার দক্ষতা ছিল তার। তার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়