ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৯, ২৮ এপ্রিল ২০২৬
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২টা থেকে উপকূলের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণের জেলা খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

আরো পড়ুন:

এ কারণে নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়