ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ৩ মার্ডার: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৭, ২৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ৩ মার্ডার: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আকাশ মোল্লা (ডান দিক থেকে দ্বিতীয়)

ফরিদপুরের গদারডাঙ্গীতে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

সোমবার রাত ৯টার দিকে আকাশ কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম (৭৫), তার মেয়ে রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী কাবুলকে (৪৫) হত্যা করেন। তিনি নিহত আমেনা বেগমের নাতি। 

আরো পড়ুন:

আরো পড়ুন: ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডের খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে রাতেই অভিযানে নামে জেলা পুলিশের একাধিক টিম। ঘাতক যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে, সেজন্য পুরো ইউনিয়নজুড়ে তৈরি করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। আজ ভোর ৬টার দিকে কোতোয়ালি থানা ও র‍্যাব-১০ এর একটি যৌথ দল আকাশকে তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জনৈক লিয়াকতের কলাবাগান থেকে গ্রেপ্তার করে। 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা খুনিকে ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। রাতভর চিরুনি অভিযান চালিয়ে আজ ভোরে তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আসামি তার বাড়ির অদূরেই একটি কলাবাগানে লুকিয়ে ছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কোদালটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়