ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইন্টারভিউ কল মিস, ‘অপেশাদার’ তকমা দিয়ে বাদ প্রার্থী

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:২২, ২৮ এপ্রিল ২০২৬
ইন্টারভিউ কল মিস, ‘অপেশাদার’ তকমা দিয়ে বাদ প্রার্থী

নিয়োগ প্রক্রিয়ায় কত ছোট কারণেও একজন প্রার্থীকে বাদ দেওয়া হয় তা এই ঘটনাটি পড়লেই বুঝতে পারবেন। প্রার্থীর নাম আদিতি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, একটি অচেনা নম্বর থেকে আসা কল রিসিভ করেননি। সেটিকে স্প্যাম ভেবে নম্বরটি ব্লক করে দেন। পরে কোম্পানির মানবসম্পদ বিভাগ থেকে একটি ই-মেইল পেয়ে জানতে পারেন, কলটি আসলে তার নির্ধারিত টেকনিক্যাল ইন্টারভিউয়ের জন্যই করা হয়েছিল।

তিনি লিখেছেন, “টেকনিক্যাল ইন্টারভিউ শিডিউল ছিল। দুইটা মিসড কল পেয়েছিলাম, আর আমি সরাসরি নম্বরটা ব্লক করে দিই, ভেবে যে এটা স্প্যাম।”

আরো পড়ুন:

এরপর কোম্পানির পক্ষ থেকে পাঠানো ইমেইলে বলা হয়— “আপনার নির্ধারিত ইন্টারভিউ নিয়ে আমরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু আপনি কোনোভাবেই সাড়া দেননি। আমরা মনে করেছি, এ ধরনের আচরণ পেশাদারিত্বের অভাব বোঝায়। আমরা এ ধরনের দায়িত্বহীন ব্যক্তিকে আমাদের দলে নিতে চাই না। অতএব, আপনার আবেদন বাতিল করা হলো এবং আমরা আরও সিরিয়াস প্রার্থীদের নিয়ে এগোবো।”

এই পোস্টটি ব্যাপক সাড়া ফেলে—৩৫ লাখের বেশি ভিউ এবং ১০ হাজারেরও বেশি লাইক পায়। অনেক চাকরিপ্রার্থী এতে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পান। কেউ কেউ বলেন, প্রার্থীদের যেন ২৪/৭ প্রস্তুত থাকতে হয়, অথচ কর্মরত অবস্থায় ব্যক্তিগত কল রিসিভ করা সবসময় সম্ভব নয়।

কমেন্টে বিভিন্ন মতামত উঠে আসে। কেউ বলেন, “এটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও।”
আদিতি জবাবে বলেন, “একটা ভালো সুযোগ হারালাম।”

সূত্র: এনডিটিভি

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়