ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হামে মৃত্যু বেশি ঢাকায়, শূন্য রংপুরে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৮ এপ্রিল ২০২৬  
হামে মৃত্যু বেশি ঢাকায়, শূন্য রংপুরে

ফাইল ফটো

দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু ও মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হামে সন্দেহজনকভাবে (উপসর্গ) আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩৮৬ জন। এছাড়া, হাম শনাক্ত হয়েছে   ৪ হাজার ৬৯৩ জনের। এ সময়ে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে ২২০ জনের এবং নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ৪৪ জনের।

আরো পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মৃত্যু হয়েছে ১৩১ জনের। অন্যদিকে, রংপুর বিভাগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এছাড়া, বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের দিক থেকেও সবচেয়ে বেশি রোগী রয়েছে ঢাকা বিভাগে। এখানে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে রোগীর সংখ্যা ১৮ হাজার ২১০ জন। এছাড়া, বরিশালে ২ হাজার ২৯৬ জন, চট্টগ্রামে ৪ হাজার ৭৩০ জন, খুলনায় ২ হাজার ৬০১ জন, ময়মনসিংহে ৬৬৪ জন, রাজশাহীতে ৭ হাজার ২১৫ জন, রংপুরে ৮৭৭ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৪৮৬ জন রোগী আক্রান্ত হয়েছেন।

ঢাকায় মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার কারণ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ বলেন, “সারাদেশ থেকে রোগীরা চিকিৎসার জন্য ঢাকায় আসেন। ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসা নিলে সেই রোগীকে ঢাকার হিসেবেই ধরা হয়। ফলে ঢাকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি মনে হয়।”

ঢাকা/এমএসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়