ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কর্ণফুলী নদীতে মিলল মহাবিপন্ন বাঘা আইড় 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:২১, ২৮ এপ্রিল ২০২৬
কর্ণফুলী নদীতে মিলল মহাবিপন্ন বাঘা আইড় 

মহাবিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ উদ্ধারের পর মাটিতে পুঁতে ফেলে বন বিভাগের কর্মীরা

কর্ণফুলী নদীতে ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ ধরা পড়ে জেলের জালে। পরবর্তীতে জেলে মাছটি বিক্রির জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় নিয়ে যান। বন বিভাগের কর্মকর্তারা গিয়ে মাছটি উদ্ধারের পর মাটিতে পুঁতে ফেলেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, কর্ণফুলী নদী থেকে এক জেলে মাছটি ধরে বিক্রির জন্য বাজারে আনেন। সোমবার রাতে বন বিভাগের লোকজন গোপন খবর পেয়ে কাপ্তাই উপজেলার জেটিঘাট থেকে চার ফুট দৈর্ঘ্যের ১৬ কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছটি উদ্ধার করে। এই মাছ বাংলাদেশে শিকার, পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এটি লাল তালিকাভুক্ত। 

আরো পড়ুন:

তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশ অনুযায়ী রাত সাড়ে ৯টায় উদ্ধার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, নির্বিচার নিধনের কারণে দেশের হাওর-বাওড়, নদ-নদী থেকে চরমভাবে হ্রাস পেয়েছে বাগা আইড়। মাছটি কমে যাওয়ায় প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা- আইইউসিএন এটিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।

এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রকৃতি থেকে এই মাছ যেন হারিয়ে না যায়, সে জন্য বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ এ মাছটিকে সংরক্ষিত করা হয়েছে। এই আইন অনুযায়ী বাগা আইড় মাছ ধরা, মারা, ক্রয়-বিক্রয় কিংবা আমদানি-রপ্তানি দণ্ডনীয় অপরাধ।

এই অপরাধের সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা। অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়