ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৯ এপ্রিল ২০২৬  
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্বাধিকারীর কাছ থেকে অস্ত্রের মুখে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পান্টি বাজারের সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় ছিনতাই সংঘটিত হয়। ভুক্তভোগী লুৎফর রহমান (৬০) ওই এলাকার মৃত কেতাব উদ্দিন শেখের ছেলে এবং পান্টি ভাগ্নে স্টোরের মালিক।

আরো পড়ুন:

এ ঘটনায় তিনি বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লুৎফর রহমান জানান, প্রতিদিনের মতো রাতে দোকান ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শেষে প্রায় ৪ লাখ ৪১ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কবরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে তিনজন এসে তার পথরোধ করে।

তিনি বলেন, দুইজন নেমে আঘাত করে এবং চাপাতির মতো ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরে মোটরসাইকেলে ঝোলানো টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, বাড়ি থেকে মাত্র ২৫ গজ দূরে ছিনতাই হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে ছিনতাইকারীরা টাকা নিয়ে সটকে পড়ে। প্রাণভয়ে তিনি প্রতিরোধ করতে পারেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়