ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বজ্রপাতে ২ জন নিহত 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৯ এপ্রিল ২০২৬  
বরগুনায় বজ্রপাতে ২ জন নিহত 

বরগুনায় আমতলী উপজেলা ও পাথরঘাটা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) বিকালে আমতলী উপজেলার পূজাখোলা এলাকার কৃষক নূর জামাল (৫৪) ও পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার জেলে আল আমিন (৪০) বজ্রপাতে নিহত হয়।

আরো পড়ুন:

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, আমতলীর কৃষক নূর জামাল বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। তখন বজ্রপাতে তিনি নিহত হন। পাথরঘাটার জেলে আল আমিন মাছ শিকার করতে গিয়ে বলেশ্বর নদীতে বজ্রপাতে নিহত হয়। 

নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বরগুনা জেলা প্রশাসক তাজলিমা আক্তার বলেন, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 

বৈরী আবহাওয়ায় বাইরে বের হলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়