ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামী বদলের অনুমতি চাইলেন দুই বোন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ৬ মে ২০২৬  
স্বামী বদলের অনুমতি চাইলেন দুই বোন

ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপন দুই বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি এমন একটি ঘটনা মধ্যপ্রদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

ঘটনার সূচনা হয় একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি গ্রহণ করে এবং পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ তথাকথিত ‘অপহৃত’ ব্যক্তিদের আদালতে হাজির করতে।
পরে আদালতে হাজির করা হলে ঘটনার মোড় ঘুরে যায়। অভিযুক্ত ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছেন।

আরো পড়ুন:

অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই বসবাস করতে চান। আদালতে উপস্থিত দুই বোনই একে অপরের স্বামী বদল করে দেওয়ার আবেদন জানান, যা উপস্থিত সকলকে বিস্মিত করে।

মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, যেহেতু সংশ্লিষ্ট সকল পক্ষই সাবালক, তাই এটি কোনো ফৌজদারি অপহরণের বিষয় নয়; বরং একটি পারিবারিক বিরোধ। আদালত জানায়, প্রাপ্তবয়স্ক হিসেবে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন।

শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। তবে এই ব্যতিক্রমধর্মী ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক পরিমণ্ডলেও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়