ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেলেরা কৃষক কার্ডের আওতায় আসবেন: মৎস্য প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৬ মে ২০২৬   আপডেট: ১৫:১৮, ৬ মে ২০২৬
জেলেরা কৃষক কার্ডের আওতায় আসবেন: মৎস্য প্রতিমন্ত্রী

কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু

জেলেরা কৃষক কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

বুধবার (৬ মে) দুপুরে রাঙামাটি বিএফডিসি আয়োজিত কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মাছ আহরণ বন্ধকালীন জেলেদের সহায়তায় ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার ইতিমধ্যে কৃষক, ফ্যামিলি কার্ড দিয়েছেন। জেলেরাও কৃষক কার্ডের আওতায় পড়বেন। এতে ঋণ সুবিধা পাবেন। কৃষক কার্ডে দশটি ক্যাটাগরি রয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে। কাপ্তাই হ্রদ মৎস্য ভাণ্ডার হিসেবে ঐতিহ্য রয়েছে। তাই এই তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে।

এসময় মন্ত্রীর কাছে জেলেরা ২০ কেজি থেকে বাড়িয়ে দেশের অন্যান্যদের জেলেদের ন্যায় ৪০ কেজি ভিজিএফ চালের বরাদ্দের দাবি জানান। একইসঙ্গে মাছ আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের সুদমুক্ত ঋণ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করারও দাবি জানান।

অবৈধভাবে মাছ শিকার বন্ধে কোস্ট গার্ড নিয়োগ এবং হ্রদের মাছ বিদেশে রপ্তানি করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ইমাম উদ্দিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/শংকর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়