প্রতিটি ওয়াদা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইল ক্লাবে আয়োজিত কবিতা উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বিএনপি সরকার মাত্র দুই মাস সময় পার করল। এই দুই মাসে সরকারের জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়টা ওয়াদা করেছিলেন, তার প্রত্যেকটা বাস্তবায়নের প্রদক্ষেপ নিয়েছেন তিনি।”
তিনি বলেন, “ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ ও খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, “সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি বলেন, “আমি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
ঢাকা/কাওছার/মাসুদ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫