ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৬ মে ২০২৬  
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

এর আগে, ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

বৃষ্টি ও লিমন; দুজনই ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-০২২০) বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে-০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছাবে।

মরদেহ দেশে পাঠানোর আগে বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

ঢাকা/শফিউল্লাহ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়