ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৬ মে ২০২৬  
গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেনকে কুপিয়ে জখম করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে তাদের কোপানো হয়।

আহত রিয়াজ মোল্লা সাবেক চেয়ারম্যান আলমাস হোসেনের চাচাত ভাই।

আরো পড়ুন:

আলমাস হোসেন বলেন, ‘‘সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে আমার পরিবারিক বিরোধ চলে আসছে। এ নিয়ে আমাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে করে বাড়ি ফিরছিলাম। খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সেলিনা বেগমের লোকজন আমার গতিরোধ করে মারধর করা। এক পর্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় আমার চাচাত ভাই রিয়াজ মোল্লা ঠেকাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।’’ 

আহত রিয়াজ মোল্লা বলেন, ‘‘আলমাস হোসেন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তার উপর হামলা করা হয়। এ সময় আমি ঠেকাতে গেলে আমাকেও কুপিয়ে আহত করে।’’ 

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন দেবনাথ বলেন, ‘‘কারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’ 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়