ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপে না খেলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৬ মে ২০২৬   আপডেট: ১৮:০৩, ৬ মে ২০২৬
বিশ্বকাপে না খেলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়ে শ্রীলঙ্কা

সাম্প্রতিক সময়ে বড় কোনো বৈশ্বিক আসরে না খেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এই অগ্রগতিতে পিছিয়ে গেছে শ্রীলঙ্কা, যারা নেমে গেছে ৯ নম্বরে।

নতুন র‌্যাঙ্কিং প্রকাশে ২০২৫ সালের মে মাসের পর খেলা ম্যাচগুলোকে পূর্ণ মূল্যায়ন এবং আগের ২ বছরের ম্যাচগুলোকে অর্ধেক গুরুত্ব দেওয়া হয়েছে। সেই হিসাবেই পরিবর্তন এসেছে বিভিন্ন দলের অবস্থানে।

আরো পড়ুন:

বাংলাদেশের বর্তমান পয়েন্ট ২২৫। আগের তুলনায় ১ পয়েন্ট বাড়লেও শ্রীলঙ্কার ৬ পয়েন্ট কমে যাওয়ায় অবস্থান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। অন্যদিকে আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে, যা শ্রীলঙ্কার চেয়ে মাত্র ১ পয়েন্ট কম।

তালিকার শীর্ষে রয়েছে ভারত। ২৭৫ পয়েন্ট নিয়ে তারা এখনও ১ নম্বর অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ২৬২ পয়েন্ট। খুব কাছাকাছি রয়েছে অস্ট্রেলিয়াও, তাদের পয়েন্ট ২৫৮। শীর্ষ ৩ দলের মধ্যে ব্যবধান এখন খুবই কম।

চতুর্থ স্থানে নিউ জিল্যান্ড, তাদের পয়েন্ট ২৪৭। দক্ষিণ আফ্রিকা ২৪৪ পয়েন্ট নিয়ে আছে ৫ নম্বরে। পাকিস্তান ২৪০ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৭ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন এসেছে নিচের দিকে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। ফলে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড পিছিয়ে গেছে ১৪ ও ১৫ নম্বরে।

বাংলাদেশের জন্য এই অগ্রগতি ইতিবাচক হলেও সামনে চ্যালেঞ্জ আরও বড়। কারণ শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান এখনও অনেক। তবে সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই উন্নতিকে দেখছে ক্রিকেট বিশ্লেষকরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়