ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালি খুললেও জ্বালানি সংকট কাটতে সময় লাগবে ৭ মাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৫ মে ২০২৬   আপডেট: ২১:৪৯, ৫ মে ২০২৬
হরমুজ প্রণালি খুললেও জ্বালানি সংকট কাটতে সময় লাগবে ৭ মাস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি শান্তিচুক্তি হয় এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হয়, তারপরেও  জ্বালানি সংকট দ্রুত সমাধান হয়ে যাবে না। বরং এই সংকট ২০২৭ সাল পর্যন্তও গড়াতে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি মঙ্গলবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, হরমুজ পুনরায় খোলার পরেও উৎপাদন সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে ‘কমপক্ষে’ আরো সাত মাস সময় লাগবে।

আরো পড়ুন:

এসঅ্যান্ডপি জানিয়েছে, এই সাত মাসের সময়সীমাটি দুটি বিষয়ের উপর ভিত্তি করে ধরা হয়েছে: ১) জ্বালানি অবকাঠামোর কোনো স্থায়ী ক্ষতি হবে না এবং ২) সরবরাহ ব্যবস্থা ‘সুষ্ঠুভাবে’ পরিচালিত হবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বন্দর, পাইপলাইন, লোডিং অবকাঠামো এবং অন্যান্য স্থাপনার ক্ষতির উপর নির্ভর করে এই পুনরুদ্ধার প্রক্রিয়া আরো দীর্ঘ হতে পারে।

এসঅ্যান্ডপি বলেছে, “প্রণালিটি যত বেশি দিন বন্ধ থাকবে, সরবরাহ সংকট ২০২৬ সালের শেষভাগ এবং ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তত বাড়বে।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়