ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৫ মে ২০২৬   আপডেট: ২২:১৫, ৫ মে ২০২৬
সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

ময়মনসিংহের নান্দাইলে শিশু সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কাজলকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ময়মনসিংহের নান্দাইলে শিশু সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কাজলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

এর আগে সোমবার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে কাজলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কাজলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় ওই নারীকে ধর্ষণ করা হয়। 

ভুক্তভোগী নারী (২৬) ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা কৌশলে তাকে অটোরিকশায় তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কাজলসহ অজ্ঞাত আরো চার-পাঁচজন মিলে রাতভর তাকে ধর্ষণ করে।

ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছরের মেয়ে সন্তান তার সাথে ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মা ও শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান বলেছেন, “ঘটনার পর থেকে র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গ্রেপ্তার কাজলকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে অভিযুক্ত মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। তাদের সবার বাড়ি নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের কান্দিউড়া গ্রামে।

ঢাকা/মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়