ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ শতাংশ ঋণ সুবিধা দেবে ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৫ মে ২০২৬  
বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ শতাংশ ঋণ সুবিধা দেবে ব্যাংক

প্রতীকী ছবি (ইন্টারনেট থেকে নেওয়া)।

গাড়ি কেনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী এখন থেকে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির কিনতে গ্রাহকদের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ একটি গাড়ির দাম ১ কোটি টাকা হলে গ্রাহক দেবে ২০ লাখ টাকা ও ব্যাংক ঋণ দেবে ৮০ লাখ টাকা।

আরো পড়ুন:

মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত গাড়ি কেনার ঋণ নিতে পারবেন। তবে বৈদ্যুতিক  ও হাইব্রিড গাড়ির কেনার ক্ষেত্রে এই সীমা ৮০ লাখ টাকা করা হয়েছে। পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এসব গাড়ি ব্যবহারে উৎসাহ দিতেই এই সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া গাড়ি কেনার ঋণে গ্রাহককে নিজ থেকে কত টাকা দিতে হবে তা নির্দেশনায় বলা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে ব্যাংক ৬০ শতাংশ ঋণ দেবে, আর গ্রাহককে দিতে হবে ৪০ শতাংশ (ঋণ-ইক্যুইটি অনুপাত ৬০:৪০)। তবে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ব্যাংক ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে, আর গ্রাহক দেবে ২০ শতাংশ (ঋণ-ইক্যুইটি অনুপাত ৮০:২০)।

এদিকে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। কোনো ধরনের জামানত ছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে উপযুক্ত জামানত থাকলে এই ঋণ ৪০ লাখ টাকা পর্যন্ত হবে। তবে কোনো অবস্থাতেই এর বেশি ঋণ দেওয়া যাবে না।

ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় ভোক্তা ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এই খাতে যেন ঋণের প্রবৃদ্ধি ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়