ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৬ মে ২০২৬  
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা

গোপালগঞ্জ পৌর ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যা। এ বছর দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে শঙ্কায় ছিলেন। 

কৃষক হাবিল মোল্যার শঙ্কার খবর শুনে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে একদল নেতাকর্মী তার পাশে দাঁড়ায়।

আরো পড়ুন:

আজ বুধবার (৬ মে) দুপুরে রানা মোল্যার নেতৃত্বে ২০ জনের দল হাবিল মোল্যার দুই বিঘা জমির পাকা ধান কেটে দেয়। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। এ সময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।

পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। কোনো কৃষক যদি শ্রমিক না পান তাহলে আমাদের খবর দিলে, আমরা গিয়ে ধান কেটে দেব। যতদিন পর্যন্ত ধান মাঠে থাকবে, আমাদের কার্যক্রম চলবে।’’ 

কৃষক হাবিল মোল্যা বলেন, ‘‘এবার আমার ক্ষেতে ধানের ফলন ভালো হয়েছে। জমির সব ধান পেকে যায়। আবহাওয়া ও শ্রমিকের কারণে ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। আমার দুর্দশার খবর শুনে রানা মোল্যার নেতৃত্বে ধান কেটে দিয়েছেন। এতে আমি খুশি। ধান নষ্ট হওয়ার আগের ঘরে তুলতে পারলাম।’’ 

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়