মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের প্রতি এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা
রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংরক্ষিত নারী আসনে এনসিপির দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।
বুধবার (৬ মে) বিকেলে তারা শ্রদ্ধা জানাতে সেখানে যান।
এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিম।
প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
ঢাকা/রায়হান/সাইফ
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী