ইরান চুক্তিতে না আসলে বোমাবর্ষণ শুরু হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ইরান কোনো চুক্তিতে না আসে, তবে ‘বোমাবর্ষণ শুরু হবে’ এবং তা ‘আগের চেয়ে আরো উচ্চমাত্রা ও তীব্রতায়’ হবে।
বুধবার (৬ এপ্রিল) সকালে ট্রুথ সোশ্যাল-এ করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যদি ইরান চুক্তিতে সম্মত হওয়া বিষয়গুলো মেনে নেয়, যা হয়তো একটি বড় অনুমান, তাহলে ইতিমধ্যেই কিংবদন্তিতুল্য ‘এপিক ফিউরি’র অবসান ঘটবে এবং অত্যন্ত কার্যকর অবরোধের ফলে হরমুজ প্রণালি ইরানসহ সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদি তারা রাজি না হয়, তবে বোমাবর্ষণ শুরু হবে এবং দুঃখজনকভাবে, তা আগের চেয়ে অনেক উচ্চমাত্রা ও তীব্রতায় হবে।”
ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি চুক্তির পথ খোলা রেখেছেন, যা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের অবসান ঘটাবে। অবশ্য দুই পক্ষের মধ্যে একটি চুক্তিতে আসাটা সম্ভবত একটি ‘বড় অনুমান।’
গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
ঢাকা/শাহেদ
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী