ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির মধ্যে এবার বৈরুতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৭ মে ২০২৬   আপডেট: ১২:১৩, ৭ মে ২০২৬
যুদ্ধবিরতির মধ্যে এবার বৈরুতে ইসরায়েলের হামলা

ইসরায়েলি যুদ্ধবিমান

গত মাসে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, ‍বুধবার (৬ মে) প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহর তাহিয়েতে হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান বাহিনীর’ একজন কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

আরো পড়ুন:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের একজন কমান্ডারকে লক্ষ্য করে চালানো এই হামলার ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ওই কমান্ডার নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। 

লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ রাখা ইরানের অন্যতম প্রধান দাবি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা বন্ধে একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা বলছে, ঠিক তখনই বৈরুতে ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি চুক্তিটিকে হুমকির মুখে ফেলেছে।

ইরানের মিত্র হিজবুল্লাহ এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার সকালের দিকে ইসরায়েল লিটানি নদীর উত্তরের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যা ইসরায়েলের সামরিক অভিযোগ বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত। 

গত ২৩ এপ্রিল লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, তিনি অদূর ভবিষ্যতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং লেবানের প্রেসিডেন্ট জোফেস আউনকে হোয়াইট হাউজে আতিথ্য দেওয়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এ বছর দেশ দুটির মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর ‘বড় সুযোগ’ রয়েছে।

ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট আউন এ সপ্তাহে বলেছেন যে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের জন্য এটি সঠিক সময় নয়। তিনি জানান, বৈঠকের আগে লেবাননকে অবশ্যই একটি নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েলি হামলা বন্ধের পর্যায়ে পৌঁছাতে হবে।

ইসরায়েল দক্ষিণ লেবাননের ভেতরে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত একটি নিজস্ব ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করেছে। তাদের দাবি, বেসামরিক এলাকায় অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের হাত থেকে উত্তর ইসরায়েলকে রক্ষা করাই এর উদ্দেশ্য।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের জেলায়া শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও এক বৃদ্ধসহ চারজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে, এতে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, হিজবুল্লাহর একটি ইসরায়েলে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে ২ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, একই সময়ের মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন ছুড়েছে। দক্ষিণ লেবাননে ১৭ জন ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়