ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপরাধীকে কলার তুলে ঘুরে বেড়াতে দেব না, রাহুলের মৃত্যু নিয়ে রুদ্রনীল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৭ মে ২০২৬   আপডেট: ১১:৫০, ৭ মে ২০২৬
অপরাধীকে কলার তুলে ঘুরে বেড়াতে দেব না, রাহুলের মৃত্যু নিয়ে রুদ্রনীল

রাহুল ও রুদ্রনীল ঘোষ

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গেছে প্রায় দেড় মাস। দফায় দফায় বৈঠক, অজস্র আলোচনার পরও তার মৃত্যুররহস্য উদঘাটন হয়নি।  

মাঝে শোনা যায়, বিধানসভা নির্বাচনের কারণে তদন্তের কাজ বন্ধ আছে। এরই মাঝে রাজনৈতিক পালাবদল। এটা ঠিক কতটা প্রভাব ফেলবে রাহুলের মৃত্যুর তদন্তে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক, অভিনেতা রুদ্রনীল ঘোষ।  

আরো পড়ুন:

রাহুলের সঙ্গে রুদ্রনীলের ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্বের বলয় ছাপিয়ে ভাইয়ে রূপ নিয়েছিল। তা স্মরণ করে রুদ্রনীল ঘোষ বলেন, “রাহুলের সঙ্গে পরিচয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার অনেক আগে থেকে। বেশ কিছু মানুষের গাফিলতি ও লোভের জন্য রাহুলকে চলে যেতে হয়েছে; যাদের উদাসীনতায় ওর এই মর্মান্তিক পরিণতি হয়েছে। আমি তো এটাকে ‘অনিচ্ছাকৃত খুন’ বলব। সে ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার বলতে পারি, তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, তা অবশ্যই দেখা হবে। কারণ রাহুলের মা আমার মায়ের মতোই। অভাবের সময়ে তার হাতের রান্না আমি খেয়েছি।” 

রাহুলের ঘটনার তদন্ত নিয়ে কথা বলতে গিয়ে বিদায়ী শাসক দল তৃণমূলের শাসন ব্যবস্থাও টেনে আনেন রুদ্রনীল। তার ভাষায়—“কেউ যাতে কোনো সম্পর্ক বানিয়ে ছাড় না পায়, সেটা অবশ্যই দেখা হবে। তৃণমূলী শাসনের সবচেয়ে বড় দিক ছিল সম্পর্ক বানাও, অন্যায় করো, আর বেঁচে যাও। নিরপরাধ কেউ শাস্তি পাক যেমন চাই না, তেমনই আবার যাদের জন্য এমন ঘটনা ঘটেছে, তারা কলার তুলে ঘুরে বেড়াক, এটাও চাই না।” 

বিধানসভা নির্বাচনের পর দলবদলের ঘটনাও ঘটছে পশ্চিমবঙ্গে। এই দলবদল রাহুলের মৃত্যুর সুষ্ঠু তদন্তে ব্যাঘাত ঘটবে কি না? এ প্রশ্নের জবাবে রুদ্রনীল ঘোষ বলেন, “যারা হঠাৎ করে রংবদল করছেন, এদের মধ্যে বহু মানুষ এমনো আছেন, যারা পরিবার, পরিজন ও নিজের পিঠ বাঁচানোর জন্য তৃণমূল সেজেছিলেন। মন থেকে তৃণমূল ছিলেন না। তাদেরও আমি চিনি। জেনেও কারা অন্যায়কে সাপোর্ট করেছেন, আমরা জানি। তাই মানুষের কাছেও বিষয়টা স্পষ্ট। যারা অযোগ্য তাদের তৃণমূল যোগ্য হিসেবে তকমা দিয়েছিল। আর যারা যোগ্য, তারা চাকরি না পেয়ে চোখের জল ফেলেছেন। এবার এ সবের পরিবর্তন হবেই।” 

টিভি সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছিল রাহুল ব্যানার্জিকে। রাহুল ও শ্বেতা চরিত্রের বিয়ে দিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটির গল্প। তারা দুজনে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। আর তারই আউটডোর শুটিং ছিল দীঘার নিকটবর্তী ওড়িশার তালসারিতে। শুটিংয়ে জলে ডুবে মারা যান রাহুল। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়