সিংড়ায় ট্রাকচাপায় ভ্যানযাত্রীর মৃত্যু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় আলী নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আলী উপজেলার হাতিয়ানদহ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাগল বিক্রির জন্য যাওয়া কয়েকটি ব্যাটারিচালিত ভ্যান হঠাৎ উল্টো পথে উঠে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেন। ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনজন। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যান চালকরা উল্টো পথে ওঠায় প্রাথমিকভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/আরিফুল/মাসুদ
যুদ্ধবিরতির মধ্যে এবার বৈরুতে ইসরায়েলের হামলা