ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃ‌ষ্টিতেও দূষণের শীর্ষে ঢাকা 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৭ মে ২০২৬  
বৃ‌ষ্টিতেও দূষণের শীর্ষে ঢাকা 

ফাইল ফটো

দেশের ১৮ জেলায় দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড় হ‌তে পা‌রে। তারম‌ধ্যে দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন‌্যদি‌কে, বৃ‌ষ্টি বাদ‌লের পরও দূষ‌ণের শী‌র্ষে রাজধানী ঢাকা অবস্থান কর‌ছে। 

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সং‌কেত দেখা‌তে বলা হ‌য়ে‌ছে। 

অন‌্যদি‌কে, দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো- টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়ে‌ছে। 

এতে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দূষ‌ণের শী‌র্ষে ঢাকা:
বৃ‌ষ্টি বাদ‌লের পরও ঢাকার বাতাসের মান অবন‌তির দি‌কেই যা‌চ্ছে। আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

বৃহস্পতিবার (৭ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন সকাল ৯টায় তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৮৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ১৫৩। অর্থাৎ, সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুমান বিশেষজ্ঞ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, “উন্মুক্ত সড়‌কে অবস্থায় নির্মাণসামগ্রী পড়ে আছে। খোলা অবস্থায় সবকিছু ফেলে রাখা হয়েছে। এ পথ দিয়ে যাওয়া গাড়িগুলোর চাকায় এসব ধুলা জমবে আর সেগুলো পড়বে বড় সড়কে। রাজধানীতে অন্তত ৩০০ জায়গা পাবেন এমন। এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ নেই। বৃষ্টি হলে তাই সাময়িকভাবে হয়তো দূষণ কমছে, কিন্তু এসব স্থান থেকে দ্রুত আবার ধুলাবালু ছড়িয়ে পড়ছে। আর এর সঙ্গে ত্রুটিযুক্ত যানবাহন তো আছে। সেগুলোর একটিও তো হাঁকডাক দিয়ে বন্ধ করা যায়নি।”

আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১২৭। এরপর যথাক্রমে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১১২, ভারতের কলকাতা ৯৯, ভারতের দিল্লি ৯৭, আফগানিস্তানের কাবুল ৯৬, চীনের ইউহান ৯৪, চীনের হাংজউ ৯০, ফিলিপাইনের ম্যানিলা ৮৮, উগান্ডার কাম্পালা ৮৪ ও নেপালের কাঠমান্ডুর স্কোর ৮৩।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়