ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৭ মে ২০২৬   আপডেট: ১১:২৩, ৭ মে ২০২৬
গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর

হাফিজুর রহমান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরো পড়ুন:

দল থেকে মেয়র প্রার্থী ঘোষণার বিষয়টি নিশ্চিত করে হাফিজুর রহমান বলেন, “আমরা গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

জামায়াতের দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গঠনমূলক আলোচনা করেন। পরবর্তীতে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন।  

গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য  মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- দলেন কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। এছাড়াও দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়