ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজের ভরাডুবি: শুভশ্রী বললেন—তুমিই আমাদের সুপারহিরো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৫ মে ২০২৬   আপডেট: ১২:৩৮, ৫ মে ২০২৬
রাজের ভরাডুবি: শুভশ্রী বললেন—তুমিই আমাদের সুপারহিরো

স্বামীর সঙ্গে তোলা এসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী

বিধানসভা নির্বাচনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কৌস্তিভ বাগচীর কাছে হেরেছেন তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। গতকাল ভোট গণনার শেষের দিকে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ব্যারাকপুরের এই প্রাক্তন বিধায়ক। ভোট গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময়ে উপস্থিত জনতা ‘চোর’ বলে কাদা ছুড়ে মারেন এই পরিচালকের শরীরে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে, ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

রাজের সঙ্গে ঘটা এই ঘটনার ভিডিও দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ‘বোঝে না সে বোঝে না’খ্যাত এই নির্মাতা। মঙ্গলবার (৫ মে) সকালে রাজ ও সন্তানদের সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি।   

আরো পড়ুন:

এসব ছবির ক্যাপশনে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লেখেন—“তুমি আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্রস্থল।” 

নির্বাচনে পরাজিত হওয়ার দকল ও ব্যারাকপুরের মানুষের অপমানজনক আচরণে রাজ চক্রবর্তী যে মানসিকভাবে ভালো নেই, তা পরিষ্কার। এ পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী। তার পোস্ট অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে। তবে নেটিজেনরা দুটো শিবিরে ভাগ হয়ে গেছেন। একটি অংশ শুভশ্রীর প্রশংসা করছেন, অন্যটি রাগ-শুভশ্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন।  

বরুণ নামে একজন লেখেন, “একদম তাই। একটা বাড়ির হিরো হয়ে থাকে স্বামী। কিন্তু বাইরে এই ওভার অ্যাক্টিং করার দরকার ছিল না।” অপূর্ব লেখেন, “রাজনীতি তো শেষ, এবার সিনেমা ফিরতে বলুন আপনার সুপার হিরোকে।” কটাক্ষ করে কল্যাণ লেখেন, “কাদামাখা সুপারস্টার।” জ্যোতি লেখেন, “সুপারহিরো না, সুপারজিরো।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে এসব মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি শুভশ্রী।  

বলে রাখা ভালো, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ।   

কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিজেপি পেয়েছে ২০৬টি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়