ইরানের দায়ের বন্দরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন
প্রতীকী ছবি
ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরে নোঙর করা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
সংবাদমাধ্যমটি জানায়, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান ও আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।
এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল, বর্তমানে একটি যুদ্ধবিরতির মাধ্যমে তা স্থগিত রয়েছে। সেই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বন্দরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো।
ঢাকা/ফিরোজ