ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরব আমিরাতের তেল স্থাপনায় হামলায় মার্কিন বাহিনী জড়িত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৫ মে ২০২৬   আপডেট: ১২:০৯, ৫ মে ২০২৬
আরব আমিরাতের তেল স্থাপনায় হামলায় মার্কিন বাহিনী জড়িত: ইরান

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি দায়ী করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এক সামরিক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই কাজ করেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম  আল মায়াদিন।

আরো পড়ুন:

সোমবার (৪ মে) আইআরআইবি-এর প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক সূত্র বলেন, “ইরানের এ ধরনের হামলার কোনো পরিকল্পনা ছিল না। ওয়াশিংটন নিজেদের স্বার্থে এই পরিস্থিতি তৈরি করেছে। এর যাবতীয় দায়ভার মার্কিন বাহিনীকেই নিতে হবে।”

এর আগে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ফুজাইরা তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে একে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে বর্ণনা করেছে। আমিরাত সরকার জানিয়েছে, এই হামলার প্রেক্ষাপটে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার এক ইরানি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাত যদি কোনো ‘অবিবেচকের মতো পদক্ষেপ’ নেয়, তাহলের দেশটির সব জাতীয় স্থাপনা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সূত্রটি সতর্ক করে দিয়ে বলেছে, সংযুক্ত আরব আমিরাত যদি ‘ইসরায়েলের হাতের পুতুল’ হয় এবং কোনো ভুল হিসাব-নিকাশ করে, তাহলে তারা এমন এক শিক্ষা পাবে যা তারা কখনো ভুলবে না। তিনি আরো যোগ করেন, “সংযুক্ত আরব আমিরাত ভালো করেই জানে তারা একটি ‘ভঙ্গুর কাঁচের ঘরে বসে আছে’ এবং যেকোনো নিরাপত্তাহীনতা তাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সূত্রটি আরো উল্লেখ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত যদি ‘চল্লিশ দিনের যুদ্ধের ভুলের’ পুনরাবৃত্তি করে, তাহলে ইরান আর কোনো সংযম দেখাবে না এবং দেশটিকে ইসরায়েলি ভূখণ্ডের অংশ হিসেবেই গণ্য করবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়