পঞ্চগড়ের এসপিকে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. মিজানুর রহমানকে চার দিনের মাথায় সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে তাকে এই নির্দেশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হয় সোমবার (১১ মে)।
আদেশে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন।
গত ৫ মে (মঙ্গলবার) দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এতে মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরে গত ৭ মে (বৃহস্পতিবার) তিনি পঞ্চগড়ে যোগদান করেন এবং ৮ মে (শুক্রবার) তিনি জরুরী কাজে ঢাকায় যান। তবে এখনো তিনি পঞ্চগড়ে ফিরে আসেননি।
ঢাকা/নাঈম/মাসুদ