হবিগঞ্জে ২ কোটি টাকার চিংড়ির রেণু উদ্ধার, পরে নদীতে অবমুক্ত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া চিংড়ির রেণু খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু উদ্ধার করা হয়েছে। পরে সেই রেণু খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান মঙ্গলবার (১২ মে) রাতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার (১২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল সীমান্ত হতে ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ১ কিলোমিটার সামনে মহাসড়কে অবস্থায় নেয়। সন্দেহজনক ২টি মাইক্রোবাস ও ১টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গলদা চিংড়ি মাছের রেণু উদ্ধার করা হয়। পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/মামুন/বকুল
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার