ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকার সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাসীরুউদ্দীন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১২ মে ২০২৬   আপডেট: ১৬:৪০, ১২ মে ২০২৬
সরকার সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাসীরুউদ্দীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসীরুদ্দীন পাটওয়ারী।

সরকার সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী৷ 

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

আরো পড়ুন:

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।’’ 

নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস রিলিজের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘বিজিবি থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেত। পিলখানা হত্যার পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।’’  

তিনি আরো বলেন, ‘‘যদি আমরা সরকার গঠন করি, সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। নাহলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?’’

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়