সিলেট টেস্টের জন্য নতুন কাউকে নেয়নি বাংলাদেশ
আগামী ১৬ মে থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াড নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
ঢাকা টেস্ট পাঁচদিন গড়িয়েছে। আজ শেষ হবে দুই দলের প্রথম টেস্ট। আগামীকাল দুই দল সকালের ফ্লাইটে যাবে সিলেট। পরদিন ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে।
ঢাকা টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন না নাঈম হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান ও অমিত হাসান। সিলেটে কারো খেলার সুযোগ হয় কিনা সময়ই বলে দেবে।
স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল