ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেপ্তার ৩

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১২ মে ২০২৬  
ঝিনাইদহে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই নারীর ভাতিজাসহ আরও দুজনকে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল। 

সোমবার (১১ মে) রাতে মহেশপুর উপজেলার আলাদা দুটি স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার জলিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান (৪৭)। আটক লিটন শেখ সেলিনা বেগমের ভাতিজা।

পুলিশ জানায়, সোমবার সেলিনা বেগম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিকাল ৪টার দিকে মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। 

এ ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে তারা। পরে মোটরসাইকেলের সূত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সেলিনা বেগমের ভাজিতা লিটন ও বরকত বিশ্বাসকে আটক করা হয়। 

মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ে মূল পরিকল্পনাকারী। আমরা তিনজনকে আটক করেছি। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ঢাকা/সোহাগ//

সর্বশেষ

পাঠকপ্রিয়