ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১২ মে ২০২৬   আপডেট: ১৫:৫৭, ১২ মে ২০২৬
এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১ 

পটুয়াখালীর কলাপাড়ায় এআই দিয়ে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-১১ এর সহয়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় গত ৬ মে রিমনসহ দুজনের নামে থানায় চাঁদাবাজীর মামলা দায়ের করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। সন্ধ্যায় রিমনকে থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে অবস্থান নেয়। এসময় পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা থানা এলাকা ত্যাগ করে।

মিন্টু জানান, কয়েকদিন আগে রিমন ও তার সহযোগী ফেসবুক পেইজে তার নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে ছবি দিয়ে ওই পেইজে প্রচার করেন এবং হোয়াটসএ্যাপে ম্যাসেজের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা প্রদান না করলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলে হুমকি দেন। উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাদের ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা প্রদান করেন। এরপরও আরও চাঁদা দাবি করলে তিনি থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনা স্বীকার করেছেন। তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।

ঢাকা/ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়