ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৭ মার্চ ২০২৬  
রংপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

আজিজুল ইসলাম

রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়েছে। এতে আজিজুল ইসলামকে ২২ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছিল। ঘটনার পর থেকে আজিজুল ইসলাম আত্মগোপনে ছিলেন। 

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বলেন, ‍“বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়