ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মসজিদে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইন‎মন্ত্রী

‎ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২৯ মে ২০২৬   আপডেট: ২০:০৬, ২৯ মে ২০২৬
মসজিদে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইন‎মন্ত্রী

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, “মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না সেজন্য সবাইকে সচেতন হতে হবে।”

‎শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি৷ এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনার সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজ কে রক্ষা করতে আপনারাই আমার সারথি।”

‎ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এ সময় কলেজের সাবেক ও বর্তমান  শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়