ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা

ঢাকার দক্ষিণে আসিফ, উত্তরে আদিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ২২:৪৭, ২৯ মার্চ ২০২৬
ঢাকার দক্ষিণে আসিফ, উত্তরে আদিব

রবিবার রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ সিটি করপোরেশনে দলের প্রার্থী ঘোষণা করা হয়

স্থানীয় সরকার নির্বাচনে পাঁচ সিটি করপোরেশনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও উত্তর সিটি করপোরেশনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ সিটি করপোরেশনে দলীয় প্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আরো পড়ুন:

অন্য তিন সিটি করপোরেশনে এনসিপির প্রার্থীরা হলেন— কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে দলটির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মো. মোবাশ্বের আলী ও সিলেট সিটি করপোরেশনে দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিম্নোক্ত পাঁচ দাবি তুলে ধরেন।

১. আগামী ৬ মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। 

২. উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না।

৩. প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।

৪. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।

৫. দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়