ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

টাকা আত্মসাতের উদ্দেশ্যে তড়িঘড়ি করে হাসপাতাল নির্মাণ করা হয়েছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৯ মার্চ ২০২৬  
টাকা আত্মসাতের উদ্দেশ্যে তড়িঘড়ি করে হাসপাতাল নির্মাণ করা হয়েছিল

টাকা আত্মসাতের উদ্দেশ্যে তড়িঘড়ি করে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার দাবি, দুর্বল পরিকল্পনা ও ত্রুটিপূর্ণ নকশার কারণে এসব হাসপাতালের অবকাঠামো এখন কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ অভিযোগ করেন। ১৩ দিনের বিরতির পর বিকেলে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগের সময়ে যথাযথ পরিকল্পনা ছাড়াই হাসপাতালের অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। এতে ব্যাপক অনিয়ম ও অর্থ লুটপাট হয়েছে। অনেক হাসপাতালের নকশায় গুরুতর ত্রুটি রয়েছে। কোথাও প্রবেশপথের মাঝখানে বাথরুম স্থাপন করা হয়েছে, ফলে দুর্গন্ধের কারণে সেগুলো ব্যবহারই করা যাচ্ছে না।”

তিনি বলেন, “বর্তমানে স্বাস্থ্য খাতে আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত বরাদ্দও নেই। আগের সময়ের ব্যয় ব্যবস্থাপনার কারণে তহবিল প্রায় শূন্য হয়ে গেছে।”

মন্ত্রী জানান, দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেই পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়