ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৯ মার্চ ২০২৬  
আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

কাজী আনোয়ার হোসেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন রবিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ মার্চ, ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি আজ এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


 

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়