পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজ আরাফাত হোসেন।
বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরাফাত হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
বিকেল সাড়ে ৫ টার দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।
ঢাকা/রতন/বকুল
চীন পৌঁছেছেন ট্রাম্প