লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে তিন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ। এদের মধ্যে দুজন বাংলাদেশি এবং এক জন মিশরীয়। মঙ্গলবার (১২ মে) রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আজদাবিয়া শহরের নিরাপত্তা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পালিয়ে আসা এক মিশরীয় অভিবাসীকে উপকূলীয় শহর বিশরে দিশেহারা ও ক্লান্ত অবস্থায় পাওয়া যায়। তার দেখানো পথে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অভিবাসীদের আটকে রাখার স্থানগুলো খুঁজে পায়। সেসব স্থান থেকে ১২০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
আজদাবিয়া নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, বন্দি অভিবাসীদের মুক্ত করার অভিযানটি প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল। বন্দিদশায় অভিবাসীদের ‘চাবুক ও মারধরের মধ্যে সাহায্যের জন্য মিনতি করতে বাধ্য করা হয়েছিল এবং তাদের দুর্ভোগের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য।’
অধিদপ্তরটি আরো জানিয়েছে, আজদাবিয়া থেকে প্রায় ১২২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিশরের তীরে দুইজন বাংলাদেশি অভিবাসী ও একজন মিশরীয়ের মরদেহ পাওয়া গেছে। তীরে একটি নৌকাও পাওয়া গেছে।
ঢাকা/শাহেদ
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার