নোসক সাংবাদিক সমিতির সঙ্গে নবাগত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
নোসক সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নোয়াখালী সরকারি কলেজের (নোসক) নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে নোসক সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। এ সময় অধ্যক্ষ কলেজ পরিচালনায় সাংবাদিক সমিতির ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন।
শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিকভাবে একটি সুন্দর ও মডেল ক্যাম্পাস গড়ে তুলতে সাংবাদিক সমিতির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, নোসক সাংবাদিক সমিতির সদস্যসচিব মো. নুর হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
ঢাকা/ সুমাইয়া/জান্নাত
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার