ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাঠপর্যায়ে ভোটের অভিজ্ঞতা জানতে কক্সবাজারে ইসির কর্মশালা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৩ মে ২০২৬   আপডেট: ২২:০৮, ১৩ মে ২০২৬
মাঠপর্যায়ে ভোটের অভিজ্ঞতা জানতে কক্সবাজারে ইসির কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করতে কক্সবাজার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন চার নির্বাচন কমিশনার (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটে একটি ফ্লাইটে সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিব কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন।

আরো পড়ুন:

কক্সবাজারে তারা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় তিনদিনের কর্মশালায় অংশ নেবেন। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক এই কর্মশালা চলবে ১৫ ও ১৬ মে পর্যন্ত।

কর্মশালায় মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ভোটগ্রহণের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে নেওয়া হবে ভবিষ্যৎ নির্বাচনের জন্য প্রস্তাবনাও।

এর আগে ঢাকায় গত মঙ্গলবারও এ ধরনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল বলে জানায় ইসি। কর্মশালা শেষে ১৬ মে বিকেলে ঢাকায় ফিরবেন নির্বাচন কমিশনের সদস্যরা।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়