ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীর ৮০ শতাংশ বিধ্বস্ত ভবন মেরামত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৩ মে ২০২৬  
রাজধানীর ৮০ শতাংশ বিধ্বস্ত ভবন মেরামত করেছে ইরান

ইরানের রাজধানী তেহরানের যুদ্ধবিধ্বস্ত প্রায় ৮০ শতাংশ ভবন মেরামত করা হয়েছে। বুধবার (১৩ মে) ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে।

তেহরানের ডেপুটি গভর্নর সাইয়েদ কামালউদ্দিন মিরজাফারিয়ানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, “চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধের সময় মার্কিন-জায়নবাদী হামলায় তেহরান প্রদেশের ৬০ হাজারেরওও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরো পড়ুন:

আনুমানিক হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেতু, বন্দর ও রেল নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র এবং বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি পরিশোধন কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক হাসপাতাল, স্কুল এবং সাধারণ মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়