ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিলিপাইনের সিনেট ভবনে গুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৩ মে ২০২৬   আপডেট: ২১:৫৪, ১৩ মে ২০২৬
ফিলিপাইনের সিনেট ভবনে গুলি

ফিলিপাইনের সিনেট ভবনের ভেতরে গুলির শব্দ শোনা গেছে। কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১৩ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিনেট ভবনটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে। সামরিক কর্মীদের সেই ভবনে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সিনেটর রোনাল্ড দেলা রোসা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।

রোসা জানিয়েছিলেন, তিনি মনে করেন তার গ্রেপ্তার আসন্ন এবং তিনি ফিলিপিনোদের তা প্রতিরোধের জন্য আহ্বান জানান। বর্তমানে তার অবস্থান অস্পষ্ট।

সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধের সময় পুলিশ প্রধান থাকাকালে কয়েক ডজন মানুষকে হত্যার অভিযোগে আইসিসি রোসাকে অভিযুক্ত করেছে। ওই যুদ্ধে হাজার হাজার কথিত মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছিল। দুতের্তে ২০২৫ সালের মার্চ মাস থেকে হেগে আটক আছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, বুধবার সন্ধ্যায় ম্যানিলার সিনেট ভবনে সামরিক পোশাক পরা পুলিশ কমান্ডোরা প্রবেশ করছে এবং ঢাল ও হেলমেট পরা দাঙ্গাবিরোধী পুলিশ সদস্যরা ভবনটির চারপাশ ঘিরে রেখেছে।

সিনেটের বাইরে বিক্ষোভকারীরা দেলা রোসার আটক দাবি করে এবং তাকে দুতের্তের সাথে বিচারের জন্য পাঠানোর আহ্বান জানায়।

রোসার আইনজীবীরা তার প্রত্যর্পণ আটকাতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়