ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হোস পাইপ ছিঁড়ে হঠাৎ থামল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৩ মে ২০২৬  
হোস পাইপ ছিঁড়ে হঠাৎ থামল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

হোস পাইপ মেরামত করে ট্রেনটি গন্তব্যে উদ্দেশে রওয়ানা হয়।

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত অবস্থায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিঁড়ে যায়। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মাঝে ভয় ছড়িয়ে পড়ে। বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন হোস পাইপ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৌঁছলে হঠাৎ জ নম্বর কোচের হোস পাইপ ছিঁড়ে যায়। পরে ট্রেন দাঁড়িয়ে যায়। এতে যাত্রীদের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়েকর্মীরা পুনরায় হোস পাইপ ঠিক করে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। 

আরো পড়ুন:

তিনি আরো বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় হওয়ায় একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়