ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঋণের দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৩ মে ২০২৬  
ঋণের দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর আরোপ করা দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদোত্তীর্ণ ঋণ বা কিস্তির ওপর সর্বোচ্চ শূণ্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ নিতে পারবে ব্যাংকগুলো। আগে এই হার ছিল ১ দশমিক ৫ শতাংশ।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুন:

সার্কুলারে বলা হয়েছে, কোনো ঋণ বা কিস্তি আংশিক বা পুরোপুরি মেয়াদোত্তীর্ণ হলে চলমান বা তলবী ঋণের ক্ষেত্রে পুরো বকেয়া ঋণের ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে বকেয়া কিস্তির ওপর সর্বোচ্চ শূণ্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।

এর আগে ২০২৪ সালের জারি করা নীতিমালায় এই হার সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের জারি করা সার্কুলারের অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়