ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চীন পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৩ মে ২০২৬   আপডেট: ১৯:৫০, ১৩ মে ২০২৬
চীন পৌঁছেছেন ট্রাম্প

চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় (১৩ মে) তিনি বেইজিংয়ে পৌঁছেছেন বলে জানিয়েছে সিএনএন।

২০১৭ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে বছরের পর বছর ধরে তীব্রতর হওয়া প্রতিদ্বন্দ্বিতা এবং চীনের ঘনিষ্ঠ সহযোগী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন:

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং। তাকে কূটনৈতিক অনুষ্ঠানে শি জিনপিংয়ের দূত হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। তিনি গত বছর ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু, যুক্তরাষ্ট্রে নিযুক্ত তার চীনা প্রতিপক্ষ শি ফেং এবং চীনের পররাষ্ট্র বিষয়ক নির্বাহী উপমন্ত্রী মা ঝাওশু।

আল-জাজিরা জানিয়েছে, বুধবার ট্রাম্পের কোনো প্রকাশ্য কর্মসূচি নেই। বৃহস্পতিবার ও শুক্রবার তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করবেন।

ট্রাম্প তার এই সফরের মাধ্যমে চীনের কাছ থেকে আরো বেশি আমেরিকান খাদ্য ও বিমান কেনার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাফল্য খুঁজছেন। তিনি রওনা হওয়ার আগে বলেছিলেন, শি-এর সঙ্গে তিনি ‘অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি’ বাণিজ্য নিয়ে কথা বলবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়