ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে আলহাজ্ব টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৩০ মার্চ ২০২৬  
‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে আলহাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে 'বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্ত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৪ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সোমবার (৩০ মার্চ) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যা বুধবার থেকে কার্যকর হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়